,

শিক্ষামন্ত্রীর সঙ্গে উপাচার্যদের বৈঠক স্থগিত

news-image

নিউজ ডেস্ক : সমন্বিত ভর্তি পরীক্ষা বিষয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী দীপু মনির আজ বুধবারের পূর্ব নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে।

শিক্ষামন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ‘অনিবার্য কারণে’ শিক্ষামন্ত্রীর সঙ্গে উপাচার্যদের পূর্ব নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেছেন, আজ বেলা ১২টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক আছে। একই সময়ে দুটি বৈঠক থাকায় উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকটি স্থগিত করা হয়েছে।

উপাচার্যদের সঙ্গে বৈঠকটি আজ বেলা ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে হওয়ার কথা ছিল বলেও জানিয়েছেন তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিরীন আখতার দ্য ডেইলি স্টারকে বলেছেন, বৈঠকে যোগ দেওয়ার জন্যে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। শেষ মুহূর্তে ঢাকায় আসা বাতিল করতে হয়েছে।

“বিমানবন্দরে পৌঁছার পর জানতে পারলাম, বৈঠকটি স্থগিত করা হয়েছে। তাই শেষ মুহূর্তে ঢাকায় আসা বাতিল করেছি।”

কেনো শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকটি বাতিল করা হয়েছে যে বিষয়ে তিনি কিছু জানেন না বলেও জানিয়েছেন।

আওয়ামী লীগ দলীয় সূত্র থেকে আজ বেলা ১২টায় কার্যনির্বাহী সংসদের বৈঠক থাকার তথ্য নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, বিকাল ৫টায় গণভবনে স্থানীয় সরকার মনোনয়নের জন্যে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক আছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর