,

‘শহীদ মিনার এলাকায় চার স্তরের নিরাপত্তা থাকবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দীয় শহীদ মিনারের আশে পাশে এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘বাঙালি জাতির ভালোবাসা ও গৌরবের যে বিষয়গুলো তার মধ্যে ২১শে ফেব্রুয়ারি অন্যতম। এ দিবসটি পালনে পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহীদ মিনার এলাকায় ব্যারিকেড দেয়া হয়েছে। ব্যারিকেডের ভিতরের প্রতিটি ইঞ্চি সিসি ক্যামেরার আওতায় থাকবে। ব্যারিকেডের ভিতরে প্রবেশের সময় সবাইকে তল্লাশি করা হবে। তল্লাশি ব্যাতিত কেউ ব্যারিকেডের ভিতরে প্রবেশ করতে পারবে না।’

তিনি আরো বলেন, ‘নিয়মিত টিমের পাশাপাশি সোয়াত, সাদা পোশাকে ডিবি, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও মোবাইল টিম থাকবে। যাতে করে যে কোন পরিস্থিতি মোকাবিলা করা যায়।’

শফিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নেয়া হবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ডিএমপির নির্দেশিত ম্যাপ ফলো করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার।

এছাড়া, দিবসটি উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন হুমকি নেই বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর