,

চাটগাঁইয়া ও সিলেটি বিশ্বের সর্বাধিক কথ্য ভাষার তালিকায়!

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বে সবচেয়ে বেশি কথা বলা হয় যেসব ভাষায় তার তালিকা তৈরি করেছে পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ভিস্যুয়াল ক্যাপিটালিস্ট। চাটগাঁইয়া ও সিলেটি বিশ্বের সর্বাধিক কথ্য ভাষার তালিকায় স্থান পেয়েছে। অনেকের কাছেই দুর্বোধ্য। অনেকে আবার রসিকতাও করেন দুই ভাষা নিয়ে। সেই দুই ভাষা-ই ঠাঁই পেল বিশ্বের সর্বাধিক কথ্য ভাষার তালিকায়। ১ কোটি ৩০ লাখ ভাষাভাষী নিয়ে চাটগাঁইয়া ৮৮তম ও ১ কোটি ১৮ লাখ ভাষাভাষী নিয়ে সিলেটি রয়েছে ৯৭তম স্থানে।

গোটা বিশ্বে বর্তমানে ৭ হাজার ১১১টি ভাষায় কথা বলেন সাধারণ মানুষ। তার মধ্যে যেসব ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয়, তা থেকে ১০০টি ভাষার তালিকা তৈরি করেছে ভিস্যুয়াল ক্যাপিটালিস্ট। যথারীতি তালিকায় শীর্ষে রয়েছে ইংরেজি ভাষা। বর্তমান বিশ্বে ১১৩ কোটি ২৩ লক্ষ ৬৬ হাজার ৬৮০ জন ইংরেজি ভাষায় কথা বলেন। তার পরেই স্থান মান্দারিন চাইনিজ ভাষার। ওই ভাষায় কথা বলেন ১১১ কোটি ৬৫ লক্ষ ৯৬ হাজার ৬৪০ জন। তৃতীয় স্থানে রয়েছে ভারতের অন্যতম প্রধান ভাষা হিন্দি। ওই ভাষায় কথা বলেন ৬১ কোটি ৫৪ লক্ষ ৭৫ হাজার ৫৪০ জন।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছে স্প্যানিশ ভাষা। গোটা বিশ্বে স্প্যানিশ ভাষায় কথা বলেন ৫৩ কোটি ৪৩ লক্ষ ৩৫ হাজার ৭৩০ জন। পঞ্চম স্থানে রয়েছে ফ্রেঞ্চ ভাষা। ওই ভাষায় কথা বলেন ২৭ কোটি ৯৮ লক্ষ ২১ হাজার ৯৩০ জন। ৬ষ্ঠ স্থানে রয়েছে আরবি ভাষা। ওই ভাষা ব্যবহার করেন ২৭ কোটি ৩৯ লক্ষ ৮৯ হাজার ৭০০ জন।

বিশ্বে শীর্ষে থাকা কথ্য ভাষার তালিকায় সপ্তম স্থানে রয়েছে বাংলা ভাষা। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বসবাসকারীদের প্রধান ভাষা বাংলায় এই মুহূর্তে কথা বলেন ২৬ কোটি ৫০ লক্ষ ৪২ হাজার ৪৮০ জন।

সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে চট্টগ্রাম ও সিলেটের প্রচুর মানুষ। নিজেদের মধ্যে কথা বলতে আজও তাঁরা চট্টগ্রাম ও সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। আর সেই সংখ্যাটিও যথেষ্ট ঈর্ষণীয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর