,

জাহাজে বিদেশিকে যৌন হেনস্তাকারী আটক

news-image

নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন্সগামী জাহাজে বিদেশি পর্যটককে হেনস্তাকারী এক বখাটেকে আটক করেছে পুলিশ। আটক সেই বখাটের নাম মো. সালমান (১৮)।

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় তাকে টেকনাফের হ্নীলা স্টেশন এলাকা থেকে আটক করা হয়।

আটক সালমান টেকনাফের হ্নীলা নাটমুড়া পাড়ার আবদুল খালেকের ছেলে এবং হ্নীলার এমএনসি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

সম্প্রতি অনলাইনে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সালমান-সহ কয়েকজন বখাটে সেই পর্যটককে নানাভাবে হেনস্তা করছিল।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, ওই ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক বিদেশি এক পর্যটককে নানাভাবে বিরক্ত করছেন। তারা বিভিন্ন কথা ইংরেজিতে জিজ্ঞেস করছিলেন, যা আপত্তিকর। এছাড়া চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অশ্লীল শব্দের ব্যবহারও করা হয়।

সালমানের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং তার সঙ্গীদের আটকের চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার