,

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : তারেকসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে হত্যার হুমকির অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডলের আদালতে মামলাটি করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। এদিন আদালত বাদীর জবানবন্দি নিয়ে নথি পর্যালোচনার আদেশ পরে দেবেন বলে জানালেও সন্ধ্যা পর্যন্তু কোনো আদেশ দেননি।

মামলার অভিযুক্ত অপর আসামিরা হলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও লন্ডনের আইন ছাত্র পরিষদের সভাপতি শাহিদুর রহমান, জামায়াত নেতা মো. আফজাল হোসেন, মো. মুজিবুর রহমান, মো. আবদুল করিম, হাফেজ মো. দিদারুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. আব্দুল হালীম, রফিকুল ইসলাম।

এ ছাড়াও মামলায় অজ্ঞাত আরও তিনজনের কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ৬ ডিসেম্বর মিরপুরে বাদীকে আসামিরা
আটক করে। ওই সময় বাদীকে শর্ত দেয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানসহ নেতাকর্মীদের নামে যেসব মামলা করা হয়েছে আগামী ৭ দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার হুমকি দেয়।

মামলা প্রত্যাহার করলে তোকে ও তোর প্রধানমন্ত্রীকে একুশে আগস্টের মতো গ্রেনেড মেরে খুন করব। পরে বেঁধে দেওয়া সময় পার হওয়ার পর থেকে বাদীকে জামায়াত-শিবির ও বিএনপির গুন্ডাবাহিনীরা খুন করার জন্য খুঁজতে থাকে। যার ফলে বাদী বর্তমানে চিন্তিত ও আশঙ্কিত।

আরও বলা হয়, লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও লন্ডনের আইন ছাত্র পরিষদের সভাপতি শাহিদুর রহমান অশ্লীল ভাষায় ফেসবুকে, ম্যাসেঞ্জারে বাদীকে হুমকিসহ প্রধানমন্ত্রীকে নিয়ে হেয়প্রতিপন্নমূলক (কটূক্তি) কথা লেখেন। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক হাজার কোটি টাকার মানহানি হয়েছে।

বাদীতে মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আবেদন করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর