,

সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত না মেনে আইন বিভাগে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করায় সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে জরিমানার অর্থ বাংলাদেশ বার কাউন্সিলে জমা দিতে বলা হয়েছে।

আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।

আদেশে আপিল বিভাগ বলেছেন, জরিমানার অর্থ কোনোভাবেই শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে এই অর্থ দিতে হবে।

এর আগে গতকাল মঙ্গলবার সিটি ইউনিভার্সিটির উপাচার্যকে তলব করেন আপিল বিভাগ। বুধবার তিনি হাজিরের পর বার কাউন্সিলকে ১০ লাখ টাকা দেওয়া সাপেক্ষে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেন আদালত।

আদালতে বার কাউন্সিলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান। শিক্ষার্থীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন।

এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাবে না, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এমন বিধান রয়েছে। কিন্তু বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আবেদন করেন। কিন্তু তাদের ৫০ জনের বেশি নিতে রাজি হয়নি বার কাউন্সিল। পরে ২৫ শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন।

এরপর ২৪ অক্টোবর হাইকোর্ট সিটি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে উত্তীর্ণ হওয়া ২৫ শিক্ষার্থীকে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন ও ফরম পূরণের সুযোগ দিতে বার কাউন্সিলকে নির্দেশ দেন। এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন বার কাউন্সিল। সেটির শুনানিতে ওই ইউনিভার্সিটির উপাচার্যকে তলব করেন আদালত।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা