,

রংপুরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিল গাঁজাসহ গ্রেফতার ২

news-image

রংপুর ব্যুরো : রংপুরের অভিযানে মিঠাপুকুর থেকে ৩০ বোতল ফেন্সিডিল ও কুড়িগ্রামের উলিপুর থেকে ৩ কেজি শুকনা গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিএসসি র‌্যাব ১৩ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি আহসান হাবীব।

তিনি জানান, রংপুরের সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল গত শুক্রবার বিকাল বেলা গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা তরফবাহাদী গ্রামে অভিযান পরিচালনা করে ৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী তরফবাহাদী গ্রামের মোঃ তাজমির হোসেনকে গ্রেফতার করেন।

অন্যদিকে ওইদিন রাতে বেলা গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের উলিপুর উপজেলার খাওনার দরগাঁ গ্রামে অভিযান পরিচালনা করে ৩ কেজি শুকনা গাঁজা, ২টি মোবাইল ফোন এবং ২টি সিমকার্র্ডসহ মাদক ব্যবসায়ী খাওনার দরগাঁ গ্রামের সামিউল ইসলামকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় রংপুর ও কুড়িগ্রামে নিজ নিজ উপজেলার বিভিন্ন গ্রামে ফেন্সিডিল ও গাঁজা বিক্রয় করত বলে জিজ্ঞাসাবাদে ও তদন্নে জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মিঠাপুকুর ও উলিপুর থানায় মাদকদ্রব্য আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর