সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকের সঙ্গে গৃহবধূ উধাও : সড়ক অবরোধ

news-image

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর এলাকায় পরকীয়া প্রেমের টানে প্রেমিকের হাত ধরে এক সন্তানের জননী পালিয়ে যাওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার দক্ষিণ শোলাগাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে লাজু মিয়া (৩০) পার্শ্ববর্তী হরিপুর গ্রামের এক সন্তানের জননী ওই নারীর সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে গত ১ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে লাজু মিয়া ওই গৃহবধূকে নিয়ে পালিয়ে যান।

তারা আরও জানায়, এ ঘটনায় গ্রামবাসী লাজু মিয়ার শাস্তির দাবিতে বৃহস্পতিবার দুপুরে কোচাশহর বাজার এলাকায় সড়ক অবরোধ করে রাখেন। প্রায় ২ ঘণ্টার অবরোধের কারণে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তার আশ্বাসে স্থানীয়রা অবরোধ তুলে নেন।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী