সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সিরিজে ১৯ কোটি টাকা ক্ষতি পাকিস্তানের

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ সিরিজ আয়োজন করতে গিয়ে বড় অঙ্কের লোকসান গুনতে হয়েছে পাকিস্তানকে। খেলা নিয়ে অনিশ্চয়তায় থাকায় ২.২৫ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে পাক ক্রিকেট বোর্ডের (পিসিবি), বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৯ কোটি টাকা।

মঙ্গলবার পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছে। তারা জানিয়েছে, পিসিবির মিডিয়া স্বত্ব কিনেছিল একটি ভারতীয় প্রতিষ্ঠান। তারা দাবি করেছে, ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত পিসিবির সঙ্গে চুক্তি হয়েছিল তাদের। ২০১৫ সালে এ চুক্তি হয়। সে অনুযায়ী, ২০১৯ সালের শ্রীলংকা সিরিজ পর্যন্ত চুক্তি ছিল।

কিন্তু পিসিবি দাবি করেছে, ২০২০ সালের জুন পর্যন্ত ভারতীয় ওই সংস্থার সঙ্গে চুক্তি ছিল তাদের। সে অনুযায়ী, এই সময় পর্যন্ত পাকিস্তানের সব খেলা দেখানোর দায়িত্ব নিয়েছিল সেটি।

এ পরিস্থিতিতে বোর্ডের মিডিয়া স্বত্ব নিয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের কাছে ২.২৫ মিলিয়ন ডলার গচ্চা দিতে হয়েছে পিসিবিকে। দলের খেলা সম্প্রচার করার সুবাদে সেই সংস্থা থেকে নির্দিষ্ট আয় পেত পিসিবি। সেই হিসাবে চলতি বছরের জুন পর্যন্ত আরও ৬ মিলিয়ন ডলার পাওয়ার কথা ছিল তাদের।

বাংলাদেশের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজটি প্রচারের স্বত্ব ওই প্রতিষ্ঠানের হাতে। সে হিসাবেই তাদের কাছে এ পরিমাণ অর্থ চেয়েছিল পিসিবি। কিন্তু সিরিজটি তিন ভাগে হওয়ার কারণে পুরো অর্থ দিতে রাজি হয়নি সেই প্রতিষ্ঠান।

তাদের দাবি, সিরিজটি আয়োজন করতে মাত্র সাত দিন সময় পেয়েছে তারা। যে কারণে আর্থিক ক্ষতি হয়েছে তাদের। এমন অবস্থায় পিসিবিকে ৩.৭৫ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে ভারতের সেই সংস্থা। এ নিয়ে দুপক্ষই সমঝোতায় পৌঁছেছে। তথ্যসূত্র: ডন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী