,

দলে বেশি পরিবর্তন যেন না হয়, বললেন মুমিনুল হক

news-image

স্পোর্টস ডেস্ক : প্রায় প্রতি সিরিজের বাংলাদেশ দলে নতুন মুখ দেখতে পারাটা যেন নিয়মিত ব্যপার হয়ে গেছে। যা নিয়ে অনেক লেখালেখি হয়েছে মিডিয়ায়। বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো এবং টেস্ট অধিনায়ক মুমিনুল হক মনে করেন, এভাবে ঘন ঘন পরিবর্তন না করে একজন খেলোয়াড়ের নিজেকে প্রমাণের জন্য যথেষ্ট সুযোগ পাওয়া উচিত। কোচ-অধিনায়কের এই জুটি তাই দল নির্বাচনে একটা ধারাবাহিকতা আনার দিকে জোর দিচ্ছেন।

আজ মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুমিনুল হক বলেন, ‘আমি অধিনায়ক থাকলে চেষ্টা করি যে, দলে যেন খুব বেশি পরিবর্তন না হয়। আমার কাছে মনে হয়, সেটি ভালো হচ্ছে। আগেও ছিল। এবারও সবশেষ টেস্ট সিরিজে যারা ছিল, তারাই আছে। মুশফিক ভাই নেই এবার, তামিম ভাই আছে। এই তো। মুশফিক ভাইকে হয়তো মিস করব, সাকিব ভাইকে তো আগে থেকেই মিস করছি। তবে অন্য যারা সুযোগ পাচ্ছে, তাদের জন্য সুযোগ এটি।’

মুমিনুলকে সমর্থন জানিয়ে মোহাম্মদ মিঠুনকে দিয়ে উদাহরণ টানেন ডমিঙ্গো, ‘মিঠুন খারাপ ফর্মে, তা বলা চলে না। পাকিস্তানে একটা টি-টোয়েন্টি খেলেছে। আমার মতে, বিপিএলও তার ভালো ছিল। সে খারাপ ফর্মে তা বলব না। ভারতে কঠিন কন্ডিশনে আমাদের টেস্ট দলে খেলেছে মিঠুন। এক-দুই টেস্ট পরই কাউকে বাদ দেওয়া কঠিন। আমি সবসময় বলি যে, নির্বাচন প্রক্রিয়ায় ধারাবাহিক হতে হবে। কারো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে কয়েক টেস্ট খেলতে দিতে হবে। এই সফরে অনেকে আছে যারা ভারতের বিপক্ষে দলে ছিল। আমরা তাদের খেলায় উন্নতি করার সুযোগ দিচ্ছি।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর