,

সবাইকে পীরের মুরিদ হওয়ার আহ্বান আল্লামা শফীর

news-image

নিজস্ব প্রতিবেদক : সবাইকে পীরের মুরিদ হওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। গতকাল বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুর উপজেলা কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের ১২তম বার্ষিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও দস্তারবন্দি মহাসম্মেলনে তিনি এই আহ্বান জানান।

এদিন বিকেলে শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আহমদ শফী বলেন, ‘ইসলামের চারটি মাজহাবের ইমামগণের পীর ছিল। তাহলে আপনাদেরও মুরিদ হতে হবে। আমি নিজেও মুরিদ হয়েছি এবং আমারও পীর আছেন। এখানে আমার খলিফাও রয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের মাজহাবের ইমাম হলেন ইমাম আবু হানিফা। তার পীর ছিলেন ইমাম জাফর সাদেক (রহ.)। যেহেতু বিভিন্ন মাজহাবের ইমামদের পীর ছিলেন এবং তাদের চাইতে আমাদের মর্যাদা বড় নয় সেহেতু আপনাদেরও মুরিদ হতে হবে।’

আল্লামা শাহ আহমদ শফী আহলে বাইয়াতের গুরুত্ব ব্যাখার পর উপস্থিত সকলকে তার কাছে মুরিদ হওয়ার আহ্বান জানান। পরে তার সঙ্গে তওবা-ইস্তেগফার পড়তে বলে সকলকে মুরিদ করেন ও তাসবিহ তাহলিম করার নিয়মকানুন শিখিয়ে দেন।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কার্যনির্বাহী সদস্য মাওলানা আশেকে মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর