,

‘৪শ’কেন্দ্র ঝুঁকিপূর্ণ, পাহারা দেবে বিএনপি’

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, আমরা প্রায় সাড়ে ৩শ কেন্দ্র ঝুঁকিপূর্ণ দেখছি। এগুলো আমাদের কাছে মনে হয় ঝুঁকিপূর্ণ। এ সংখ্যাটা প্রায় সাড়ে ৩শ থেকে ৪শ হবে। এবার কেউ যদি ভোট কেন্দ্র দখল করে, আমরা দখলে যাবো না, তবে আমরা প্রতিটি কেন্দ্র পাহারা দেবো। আমাদের নেতাকর্মীরা মাঠে থাকবেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে গুলশানে যুক্তরাষ্ট্র কূটনীতিকের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান ইশরাক।

ইশরাক হোসেন বলেন, এটা আমাদের সৌজন্য সাক্ষাতকার ছিলো। আরো ১০ দিন আগেই নির্ধারিত ছিল। সার্বিক পরিস্থিতি নিয়ে তারা আমাদের মতামত জানতে চেয়েছেন, ওনারা আমাদের কাছে জানতে চেয়েছে নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন ছিল এখন কেমন রয়েছে।

কিছুদিন আগে আমাদের একটি প্রচারণায় হামলা করা হয়েছিল আমরা সেগুলো অবহিত করেছি এবং শনিবার ভোটের দিন কি কি শঙ্কা রয়েছে তারা সেগুলো আমাদের কাছে জানতে চেয়েছে আমরাও বলেছি।

তিনি আরো বলেন, ইভিএমের যে বিষয়টা আমরা সেটা বলেছি, ঢাকার বাইরে থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে এসেছে আমরা সেগুলো জানিয়েছি।

তাঁরা জেলা থেকে কমিটি করে ঢাকায় বিভিন্ন লোকদেরকে জোড়া করছে, কেন্দ্র দখলের পাঁয়তারা করা হচ্ছে। আর তারাও পূর্বের অভিজ্ঞতা থেকে অনেক কিছু দেখেছে ,জানেন। ভোটকেন্দ্রে কি ধরনের ঘটনাগুলো ঘটেছিল কেন্দ্র দখল হয়েছিল।

ইশরাক হোসেন বলেন, ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। জনগণ শনিবার কাকে ভোট দেবেন সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। জনগনের রায় সুনির্দিষ্টভাবে প্রদানের জন্য আমাদের পক্ষ থেকে যা যা করা দরকার আমরা তাই তাই করবো।

কেউ যদি কেন্দ্র দখলের চেষ্টা করে আমরা দখল করব না। তবে আমরা কেন্দ্র পাহারা দেব এবং দখলমুক্ত করব। ভোটারদের ভোট দেয়ার জন্য সব ধরনের পরিবেশ তৈরি করব।

এক প্রশ্নের জবাবে ইশরাক বলেন,ভোটাররা ভোট দিতে পারবে কিনা তা শনিবার দেখা যাবে।

একাদশ সংসদ নির্বাচনের আগের রাতে কেন্দ্র দখল করে সিল মারা হয়েছিল এবার জনগণের প্রশ্ন এখন তারা কিভাবে চুরি করবে? এবারতো ইভিএমে আগের রাতে তো সিল মারা যাবে না!

ইশরাক অভিযোগ করে আরো বলেন, বিভিন্ন বাড়িতে গিয়ে পুলিশ- ডিবি নেতাকর্মীদেরকে হয়রানি করছে। হানা দিচ্ছে বাড়ি বাড়ি গিয়ে। আতঙ্ক তৈরি হয়েছে।

তিনি আরো বলেন, গতকাল আমাদের প্রচারণায় বড় একটি হামলার ঘটনা ঘটেছে। আমাদের সিনিয়র নেতা রুহুল কবির রিজভী গুরুতর আহত হয়েছেন।

তিনি ইসলামী ব্যাংক হসপিটাল এ ভর্তি রয়েছে। তার পায়ে কোপ মারা হয়েছে। এটা নিয়ে কোন তৎপরতা দেখতেছি না। গণমাধ্যমকর্মীরা আমাদের শেষ আশ্রয়স্থল। তিনি সত্যে ঘটনা তুলে ধরার আহ্বান জানান।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনের কাছে প্রতিদিন অভিযোগ দিয়ে যাচ্ছি, কিন্তু তাদেরকে অভিযোগ দিয়ে কোন লাভ নেই। এর কোন প্রতিকার হয়না।

এছাড়া গোপিবাগ বড় মসজিদে জুম্মার নামাজ আদায় করে জুরাইন কবরস্থানে বাবার কবর জিয়ারত করেন ইশরাক হোসেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা