,

প্রেমের টানে কুষ্টিয়ায় রোহিঙ্গা তরুণী

news-image

নিউজ ডেস্ক : প্রেমের টানে ক্যাম্প ছেড়ে কুষ্টিয়ায় এসে পুলিশের হাতে ধরা পড়েছেন এক রোহিঙ্গা তরুণী। আজ বৃহস্পতিবার কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার হরিপুর ইউনিয়ন থেকে ওই তরুণীকে আটক করে।

এর আগে গত শনিবার কক্সবাজার কুতুপালং ট্যাংকখালী ১৭ নম্বর ক্যাম্প থেকে ওই তরুণী কুষ্টিয়ায় আসেন।

আটক তরুণী উম্মুল খায়ের (২২) মিয়ানমারের মংডু উপজেলার সিতা পরীক্ষা গ্রামের ফজল হকের মেয়ে। দেশটির সেনাবাহিনীর নির্মম নির্যাতনের কারণে মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেন তিনি।

রোহিঙ্গা তরুণীর প্রেমিক ওই যুবককেও আটক করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করেনি।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) গোলাম সবুর বলেন, মেয়েটিকে কুতুপালং ক্যাম্পে পাঠানে হবে। এ ছাড়া ওই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদহ গ্রামের একটি বাড়িতে রোহিঙ্গা এক তরুণী অবস্থান করছেন। খবর পেয়ে সেখানে আজ বেলা ১২টার দিকে অভিযান চালানো হয়। তরুণীসহ ওই যুবককে আটক করা হয়। পরে তাদের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর