,

করোনাভাইরাসে আক্রান্ত হলে চীন খরচ দেবে : পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : চীনে অবস্থানরত কোনো বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হলে চীন সরকার তার চিকিত্সার ব্যয় বহন করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

চীনের উহান শহরে থাকা বাংলাদেশিদের মধ্যে মোট ৩৭০ জন দেশে আসতে সম্মত হয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তবে ১৫ জন বলেছেন ভাইরাস নিয়ে তারা দেশে ফিরতে চান না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে ফিরতে চান, এমন আরও কিছু লোক হয়তো আছেন। চীনা কর্তৃপক্ষের অনুমতি পেলে আমরা তাদের নিয়ে আসব।’

তবে ৬ ফেব্রুয়ারির আগে উহান থেকে চীন কাউকে বের হতে দেবে না বলেও জানান তিনি।

চীন ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এরকম কোনো পরিকল্পনা আপাতত নেই।’

তিনি আরও বলেন, ‘এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। কারও মধ্যে উপসর্গ দেখা গেলে হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যে এই ব্যবস্থা নিয়েছে।’

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। এরপর দেশটির সীমানা পেরিয়ে এই ভাইরাস বিশ্বের ১৯টি দেশে ছড়িয়ে পড়েছে। চীনের বাইরে ৯১ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে চীনের বাইরে এ ভাইরাসে কারও মৃত্যুর তথ্য এখন পর্যন্ত আসেনি।

এই ভাইরাসের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত চীনে ১৭০ জনের মৃত্যু হয়েছে ও আক্রান্ত হয়েছেন সাত হাজার ৭৭১ জন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর