,

রংপুরে আটবছরের শিশুধর্ষন চেস্টায় অভিযুক্ত সম্রাট গ্রেফতার

news-image

রংপুর ব্যুরো : রংপুর সদর উপজেলার পাগলাপীরে আট বছরের এক শিশুকে ধর্ষন চেস্টার মামলার আসামী প্রতিবেশী প্রভাবশালী তামাক ব্যবসায়ির পুত্র যুবক বুলবুল ইসলাম সম্রাটকে ১০ দিন পর গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবাদ দুপুর দেড়টায় পাগলাপীর বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিয়ে প্রভাবশালী ওই পরিবারের পক্ষ থেকে আপোষ করার জন্য ভিকটিমের ওপর চাপ ছিল।

রংপুর সদর কোতয়ালী থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা জামান জানান, অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের কোন ধরনের গাফিলতি ছিল না। সাড়াশি অভিযান চালিয়েই তাকে গ্রেফতার করা হয়।

পাগলাপীরের মুলাপাড়ায় ২০ জানুয়ারী বিকেলে নিজ বাড়ির সামনে খেলছিল হতদরিদ্র ভ্যান চালক মাসুদ মিয়ার আট বছরের ওই শিশু। এসময় শিশুটির হাতে ১০ টাকা দিয়ে পাশের বাড়ির তামাক ব্যবসায়ি কেচু মিয়ার পুত্র বুলবুল ইসলাম ওরফে সম্রাট শিশুটিকে ৫ টাকা দিয়ে চকলেট ও ৫ টাকা দিয়ে সিগারেট কিনে নিয়ে একটি পরিত্যাক্ত ঘরে আসতে বলে। শিশুটি তার কথামতো চকলেট ও সিগেরেট কিনে সেখানে আসলে তার ওপর যৌন নির্যাতন চালায় সম্রাট। মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে সম্রাট পালিয়ে যায়। এ ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করে। পরে শিশুটির মা রুবি বেগম বাদি হয়ে একটি ধর্ষন চেস্টা মামলা করেন। কিন্তু ঘটনাটিকে ধামাচাপা দিতে প্রভাবশালী ওই পক্ষটি ব্যপক চাপ তৈরি করে।

এ ব্যপারে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আনোয়ার হোসেন জানান, শিশু ধর্ষন চেস্টার অভিযুক্ত স¤্রাটকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা