,

রংপুরে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র প্রচারের অভিযোগে শিক্ষার্থী গ্রেফতার

news-image

রংপুর ব্যুরো : রংপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র প্রচার ও বিক্রির অভিযোগে নাহিদ নামের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১৩, রংপুরের মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোর্ত্তূজা বিষয়টি নিশ্চিত করে জানান, র‌্যাব-১৩ রংপুর এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে রংপুর মহানগীর তাজহাট থানার রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান করে এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারণার সাথে জড়িত মোঃ নাঈম ইসলাম নাহিদ (১৮) কে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি নগরীর বিনোদপুর গ্রামে । সে মৃত রফিকুল ইসলামের পুত্র।

র‌্যাব জানায়, নাহিদবিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকার বিনিময়ে আসন্ন এসএসসি পরীক্ষা-২০২০ এর ভূয়া প্রশ্নপত্র বিতরণের নামে প্রতারণা করে আসছিল। ভূয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক গ্রুপ, পেজের সক্রিয় সদস্যদের এডমিন হিসেবে সে দায়িত্ব পালন করত। সে বিভিন্ন লোকজনকে বিশেষ করে শিক্ষার্থীদের প্রতারণার উদ্দেশ্যে প্রশ্নপত্র ফাঁস এবং রেজাল্ট পরিবর্তনের আশ্বাস দিয়ে প্রলুব্ধ করত। সে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস্অ্যাপ, মেসেঞ্জারসহ বিভিন্ন গ্রুপের মাধ্যমে যোগাযোগ করত এবং বিকাশের মাধ্যমে প্রতারণার অর্থ লেনদেন করত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর