,

সেই অস্ত্রধারী গ্রেপ্তার

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর গোপীবাগ এলাকায় নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় গুলিবর্ষণের ঘটনায় আরিফুল ইসলাম নামে একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, নির্বাচনী প্রচারণায় গুলি বর্ষণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

একটি সূত্র জানিয়েছে, আটক আরিফুল ইসলাম বিএনপি সমর্থক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের ঘনিষ্ট সহকারী।

গত ২৬ জানুয়ারি রাজধানীর টিকাটুলীর অভয় দাস লেনে নির্বাচনী প্রচারের সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর মধ্যে অন্তত ১০টি গুলির শব্দও শোনা যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর