,

সিটি নির্বাচনে কোথাও কোনো ঝুঁকি নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কোথাও কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাজধানী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের আইন-শৃঙ্খালা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। তারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে। ছোট-খাট যে দু-একটি ঘটনা ঘটছে সে বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।

তিনি বলেন, নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি নির্বাচন কমিশনের (ইসি) নিয়ন্ত্রণে থাকে। ইসির নির্দেশনা অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। আমি মনে করি, নির্বাচনের সার্বিক পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে রয়েছে, সুন্দর রয়েছে, কোথাও কোনো ঝুঁকি নেই।

মন্ত্রী বলেন, ওয়ারীতে নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগের একটি অফিসকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। অবাক করার বিষয়, প্রচারণা থেকে গুলি করা হয়েছে। এ ঘটনায় একজনকে শনাক্ত করে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার গুলশানে নির্বাচনী প্রচারণায় সংঘর্ষের ঘটনায়ও জড়িতের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্র প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কোথাও কোনো ঝুঁকি নেই। ইসি যেভাবে যেখানে মনে করছেন, সেখানেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।

এর আগে পূজায় মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের জাতির পিতার স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। আমরা সেই জায়গাতেই যেতে পেরেছি। এই পূজার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ। ইসি হিন্দু ধর্মাবলম্বীদের প্রাণের দাবিতে নির্বাচন পিছিয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা