,

দেশবাসী ৪৮ ঘণ্টা ই‌সির দি‌কে তা‌কি‌য়ে : তা‌বিথ

news-image

নিউজ ডেস্ক : সুষ্ঠু নির্বাচ‌নের লক্ষ্যে দেশবাসী আগামী ৪৮ ঘণ্টা নির্বাচন ক‌মিশনের দি‌কে তা‌কি‌য়ে আছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

বৃহস্প‌তিবার বেলা সা‌ড়ে ১১টার দি‌কে জাতীয় প্রেস ক্লা‌বে সাংবা‌দিক‌দের সঙ্গে মত‌বি‌নিময়ের সময় তি‌নি এসব কথা ব‌লেন।

তা‌বিথ আউয়াল ব‌লেন, নির্বাচনের দিন ঘিরে শঙ্কা রয়েছে। পোলিং এজেন্টরা কেন্দ্রে থাকতে পারবে কিনা তা নিশ্চিত নই। ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) বিষয়টা নিয়ে এখনও অনিশ্চয়তা আছে। ইতিবাচক মনোভাব নিয়ে এগুচ্ছি। নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকার উপর নির্ভর করে নির্বাচন কেমন হবে।

তি‌নি ব‌লেন, দেশ সংকটে আছে। আমরা সবাই বিভক্ত হয়ে গেছি। জনগণের সমস্যা সমাধানে ঐক্য প্রয়োজন। মেয়রের জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করি।

প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম ব‌লেন, নির্বাচন নিয়ে সব শঙ্কা কেটে গেছে। আশা করি সুষ্ঠু নির্বাচন হবে, ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন। প্রার্থীরাও প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলে আশা করি।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন-দ্য ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লা‌বের সভাপ‌তি সাইফুল আলম, কোষাধ্যক্ষ শ্যামল দত্ত, বাংলা‌দেশ ফেডা‌রেল সাংবা‌দিক ইউ‌নিয়‌নের সভাপ‌তি রুহুল আ‌মিন হাজী, মহাস‌চিব এম আব্দুল্লাহ, ঢাকা সাংবা‌দিক ইউ‌নিয়‌নের সভাপতি ‌কাদের গ‌নি চৌধুরী, সাধারণ সম্পাদ মো.শ‌হিদুল ইসলাম, প্রেসক্লাবের সা‌বেক যুগ্ম সাধারণ সম্পাদক ই‌লিয়াস খান, দৈনিক সমকালের চিফ রিপোর্টার লোটন একরাম, ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সা‌বেক সাধারণ সম্পাদক মোরসা‌লিন নোমানী, বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব, বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক শামা ওবা‌য়েদ, প্রচার সম্পাদক শহীদ উ‌দ্দিন চৌধুরী ত্র্যানীসহ বিএন‌পি ও তার অঙ্গ সহ‌যো‌গী সংগঠ‌নের নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর