,

অর্ধলাখ ভোট গ্রহণ কর্মকর্তা থাকছেন ২ সিটিতে

news-image

নিউজ ডেস্ক : ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, নির্বাচনে দুই সিটিতে ৫০ হাজার ৬৬০ জন ভোট গ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ২৪৬৮ জন প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ১৪ হাজার ৪৩৪ জন, পোলিং কর্মকর্তা ২৮ হাজার ৮৬৮ জন। এর বাইরে দুই সিটিতে অস্থায়ী ভোটকক্ষ ১৬৩০টি। এ ক্ষেত্রে আরও এক হাজার ৬৩০ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, তিন হাজার ২৬০ জন পোলিং কর্মকর্তা থাকছেন। প্রতি ভোটকেন্দ্রে একজন প্রিসাইডিং কর্মকর্তা, প্রতিকক্ষে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং প্রতি কক্ষে দু’জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।

তবে দুই সিটি নির্বাচনে দায়িত্ব পালন নিয়ে আতঙ্কে রয়েছেন ভোট গ্রহণ কর্মকর্তারা। র‌্যাব, বিজিবিসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকার পরও ভোটের দিন নিরাপত্তা নিয়ে আশ্বস্ত হতে পারছেন না ইসির ভোট গ্রহণ কর্মকর্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই রিটার্নিং কর্মকর্তা জানান, আশঙ্কা থেকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করে নিতে উচ্চ মহলের মাধ্যমে তদবির করেছেন প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা। কেউ ভোটের দিন দায়িত্ব পালন করতে চাইছেন না। বিষয়টি সামাল দিতে হিমশিম খেতে হয়েছে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের।

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচনে সম্পূর্ণ ভোটগ্রহণ হবে ইভিএমে। এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩০ লাখ ৯ হাজার এবং দক্ষিণ সিটিতে ২৪ লাখ ৫২ হাজার ভোটার রয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর