,

বাণিজ্যমেলা শুক্র ও শনিবার বন্ধ থাকবে

news-image

নিজস্ব প্রতিবেদক : শুক্র ও শনিবার আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুইদিন বন্ধ রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে ইসি।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেয় ইসি।

নির্বাচন কমিশনের উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে ভোটের আগের দিন ৩১ জানুয়ারি ও ভোটের দিন ১ ফেব্রুয়ারি বাণিজ্য মেলা বন্ধ রাখার কথা বলা হয়েছে।

প্রথম দিকে ৩০ জানুয়ারি ভোটের দিন রাখলেও সরস্বতী পূজার কারণে পিছিয়ে ১ ফেব্রুয়ারি নেয়া হয়। ফলে ঢাকার দুই সিটি নির্বাচনের জন্য ১ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে ৩ ফেব্রুয়ারি নেয়া হয়েছে।

এদিকে বাণিজ্য মেলার সময় বাড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছিল। এরমধ্যেই বাণিজ্য মেলা দুই দিন বন্ধ রাখার জন্য ইসির সিদ্ধান্ত এল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর