,

ওমরাহ পালনে করতে যাচ্ছেন অহনা

news-image

বিনোদন প্রতিবেদক : পবিত্র ওমরাহ পালনের জন্য মক্কা ও মদিনা যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। আগামী মাসের মাঝামাঝি সময়ে মাকে নিয়ে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন এই অভিনেত্রী।

অহনা বলেন, ‘আগামী মাসে ওমরাহ করতে সৌদি আরব যাবো। সব কিছু ঠিক তবে যাওয়ার তারিখ এখনও চূড়ান্ত হয়নি। আগামী মাসের ৮ তারিখ আমার জন্মদিন। এর পরপরই যাওয়া হবে এটা নিশ্চিত।’

তিনি আরও বলেন, ‘ওমরাহ পালনের জন্য কাজের সংখ্যাও কমিয়ে দিয়েছি। সেখান থেকে ফিরে পুরোদমে কাজে নামতে চাই। সবার কাছে দোয়া চাই। ওমরাহ পালন করে যেন সুন্দরভাবে ফিরে আসতে পারি।’

এদিকে, আপাতত ধারাবাহিক নাটকে কাজ করছেন না অহনা। ব্যস্ত আছেন একক নাটক নিয়ে। সম্প্রতি তিনি অভিনয় করেছেন তপু খানের ‘কবির খানের বুমেরাং’, মাসুম আল জাবেরের ‘জেরিন আনটোল্ড স্টোরি’ ও হাসিব হোসেন রাকিবের ‘পেইন ড্রাইভ’ নাটকে।

অহনা বলেন, ‘আপাতত ধারাবাহিক নাটকে কাজ করছি না। কিছুদিন আগে তিনটি একক নাটকে অভিনয় করেছি। এগুলো আসছে ভালোবাসা দিবসে প্রচার হবে। আরও কিছু নাটকে কাজ করার বিষয়ে কথা চলছে।’

ধারাবাহিক নাটকে অভিনয় না করলেও তার অভিনীত ‘বউ শাশুড়ি’, ‘ছায়াবিবি’, ‘লাকি থার্টিন’ ও ‘কমেডি-৪২০’ নাটকগুলো প্রচার হচ্ছে বিভিন্ন চ্যানেলে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর