সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের স্ত্রীর গল্পে অপূর্ব

news-image

বিনোদন প্রতিবেদক : স্ত্রী নাজিয়া হাসান অদিতির গল্পে আবারও অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের নাম ‘চারুর বিয়ে’। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এতে অপূর্বর বিপরীতে অভিনয় করছেন মেহজাবীন চৌধুরী।

নির্মাতা আরিয়ান জানান, গেল তিনদিন ধরে নাটকটির শুটিং চলছে ঢাকার বিভিন্ন লোকেশনে। এর মধ্যে চিত্রনাট্যের প্রয়োজনে যেতে হচ্ছে ঢাকার বাইরেও।

‘চারুর বিয়ে’র গল্প প্রসঙ্গে আরিয়ান বলেন, ‘এটা মূলত দুটি পরিবারের ভালোবাসার গল্প। আর সূত্রটা হচ্ছে চারুর বিয়ের আংটি বদলের মধ্য দিয়ে। এখানে চারু চরিত্রে অভিনয় করছেন মেহজাবীন।’

তিনি আরও বলেন, ‘সত্যি বলতে, এই গল্পটি নিয়ে আমরা ইউনিটের প্রতিটি মানুষ খুব এক্সাইটেড। আমি বলতে পারি, এমন গল্পের কাজ এর আগে হয়নি। সে জন্য কাজটি ঠিকঠাক ভাবে তুলে আনার জন্য আমরা প্রচুর পরিশ্রম করছি। প্রতিটি মানুষই এর সঙ্গে যুক্ত আছে। এমনকি ভাবি (নাট্যকার নাজিয়া হাসান অদিতি) নিজেও ইউনিটে হাজির থাকছেন। আশা করি, দারুণ কিছুই হতে যাচ্ছে।’

‘চারুর বিয়ে’ নাটকে আরও আছেন অন্তু করিম, আল মামুন, সমু চৌধুরী, মিলি বাশার, আনজুমান আরা বকুল প্রমুখ।

জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আগামী ১৪ ফেব্রুয়ারি ‘চারুর বিয়ে’ নাটকটি উন্মুক্ত করা হবে।

এর আগে, গত ভালোবাসা দিবসে স্ত্রী নাজিয়ার লেখা ‘তুমি বললে’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছিলেন অপূর্ব। এতে তার বিপরীতে অভিনয় করেন সাফা কবির।

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা