,

নবীনগর কড়ইবাড়ি ঝুঁকিপূর্ণ লোহার ব্রীজ দিয়ে চলছে ভারী যানবাহন

news-image

সঞ্জয় শীল, নবীনগর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর টু কোম্পানীগঞ্জ মহাসড়কের ঝুঁকিপূর্ণ কড়ইবাড়ী লোহার ব্রীজ দিয়ে চলছে ভারী যানবাহন। যে কোন সময় ঘটতে পারে ভয়াবহ দূঘর্টনা। সড়ক ও জনপথ ( সওজ) বিভাগের পাঁচ টনের বেশি মালবোঝাই যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা সম্বলিত সাইনবোর্ড লাগনো হলেও বিকল্প কোন রাস্তা না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে ভারী যানবাহন। বেশ কয়েকবার ভারী মালামালবাহী যানবাহন লোহার ব্রীজ ভেঙ্গে খালে পড়ে গেলেও সাময়িকভাবে যান চলাচলের জন্য মেরামত করা হয় বলে জানান স্থানীয় লোকজন।

দ্রুত লোহার ব্রীজের বদলে নতুন আর.সি.সি ব্রীজ নির্মাণ চান স্থানীয়রা। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, লোহার ব্রীজটি দিয়ে ইজিবাইক, যাত্রীবাহী বাস, মালবোঝাই ট্রাক, লরি, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। এ সময় ট্রাকচালক রুবেল মিয়া বলেন, ঢাকা ও কুমিল্লা- কোম্পানীগঞ্জে আসা-যাওয়ার একমাত্র পথ হওয়ায় ঝুঁকি নিয়ে ব্রীজটি পারাপার হতে হচ্ছে। ব্রীজ সংলগ্ন বাসিন্দা এমদাদুল হক (২৮) বলেন, ‘ব্রীজটি মারত্মক ঝুঁকিপূর্ণ। ভারী যানবাহন চলাকালিন সময়ে ব্রীজটি কাপঁতে থাকে ও দুলতে থাকে। লোহার ব্রীজ হওয়ায় ঘর্ষণে বিকট শব্দ হয়।

সেতু বিভাগ পাঁচ টনের বেশি ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিলেও অন্য কোন রাস্তা না থাকায় কেউ সেটা মানছেন না। সড়ক ও জনপদ বিভাগ সতর্কবার্তা দিয়ে তাদের দায় শেষ করেছে। বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটলেও এটার কোনো সমাধান হচ্ছে না। ব্রীজ সংলগ্ন সড়ক বাজার ব্যবসায়ী হানিফ মিয়া জানান, ‘আমরা দিনরাত দেখি এই সেতু দিয়ে কী পরিমাণ যানবাহন চলাচল করে।

আমরা সব সময় আতঙ্কের মধ্যে থাকি, কখন যে দুর্ঘটনা ঘটে।’ নবীনগর বাজারের রড-সিমেন্ট ব্যবসায়ী মোহাম্মদ পাবেল জানান, নবীনগরে প্রতিদিন ব্যবসায়ীদের কম করে হলেও শ’দ্ইুশ ট্রাক পণ্য পরিবহণ করে এই পথে আসে। কোন দূঘর্টনা ঘটলে লাখ-কোটি টাকার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এ বিষয়ে নবীনগর উপজেলা সওজ বিভাগের অফিস গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি।

অফিসে কর্মরত একজন টাইলসমিস্ত্রি জানান, সংস্কার কাজের জন্য গত সাত দিন ধরে বন্ধ সওজ অফিস। উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির ব্রাহ্মণবাড়িয়া অবস্থান করায় তার কাছে মুঠোফোনে কল করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা