,

চীন-কোরিয়া থেকে আসা ব্যক্তিদের হিসাব-নিকাশ ও পর্যবেক্ষণে রাখবে সরকার : পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : চীন ও দক্ষিণ কোরিয়া থেকে যারা বাংলাদেশে আসছেন সরকার তাদেরকে পর্যবেক্ষণে রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণরোধে এমন পদক্ষেপের কথা জানান তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউয়ের বাস্তবায়ন উপলক্ষে এক কর্মশালা শেষে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।

ড. মোমেন বলেন, ‘চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসের উৎপত্তি। তাই চীন ও দক্ষিণ কোরিয়া থেকে যারা দেশে আসছেন, তাদের হিসাব-নিকাশ ও পর্যবেক্ষণে রাখবে সরকার।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা ওইসব জায়গা থেকে আসবে তাদের নাম-ঠিকানা নিয়ে রাখবো যাতে করে কোনো ঘটনা ঘটলে আমরা বুঝতে পারি।’

বাংলাদেশের বেশকিছু উন্নয়ন প্রকল্পে (যেমন-পদ্মা সেতু, পায়রা ও বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র) অনেক চীনা কর্মী জড়িত রয়েছেন। এসব চীনা কর্মীর সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষও কাজ করছেন, এর ফলে কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এতে কোনো অসুবিধা নাই। ভাইরাস না থাকলে অসুবিধা কোথায়?’

বিমানবন্দরে স্ক্যান চালু করা হবে কি না জানতে চাইলে সরকারের এ মন্ত্রী বলেন, ‘আমরা কোনো ভ্রমণ সতর্কতা দেইনি। আমরা কোনো আতঙ্ক সৃষ্টি করতে চাই না। আমরা চলাচলে কোনো রেসট্রিকশন দেইনি, শুধু বলেছি আমরা সতর্ক থাকবো।’

চীন থেকে বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার বিষয়ে ড. মোমেন বলেন, ‘চীনের উহান থেকে দেশের মানুষদের ফিরিয়ে আনতে বাংলাদেশ, ভারতসহ অনেক দেশ আবেদন করেছে। তবে চীন সরকারের অনুমতি ছাড়া আমরা তাদের আনতে পারবো না। এ বিষয়ে আলোচনা চলছে।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনাভাইরাসের বিষয় নিয়ে একটি বৈঠক আছে। তবে এই রোগের প্রতিষেধক কী, আমরা তা এখনো জানি না।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা