,

গাড়ির ধাক্কায় প্রাণ গেল যুবদল নেতার

news-image

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান সোহাগ ওরফে বলাই সোহাগ (৩৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

গতকাল সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন সোহাগ। এরপর রাত পৌনে ১১টায় ঢাকার আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়ক পার হচ্ছিলেন যুবদল নেতা সোহাগ। এ সময় দ্রুতগামী একটি বাস তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাঁকে ময়মনসিংহের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। রাত পৌনে ১১টায় ঢাকার আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

উপজেলা বিএনপি নেতা মুশফিকুর রহমান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সোহাগ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর