,

১৪ দিন পর চীন থেকে বাংলাদেশিরা ফিরতে পারবেন

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের বিস্তারের কারণে চীন থেকে বাংলাদেশিদের ফিরতে আরও ১৪ দিন লাগবে। কারণ এর সংক্রমণ রোধের লক্ষ্যে ১৪ দিন পর্যন্ত উহানে কাউকে প্রবেশ করতে দেবে না স্থানীয় কর্তৃপক্ষ।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে গতকাল সোমবার বেইজিং থেকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

কূটনীতিক সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের বিস্তার ঘটার পর এই প্রথম বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে চীনের মধ্যাঞ্চলের প্রদেশের হুবেইয়ের সব শেষ পরিস্থিতি ব্যাখ্যা করা হয়।

তবে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বেইজিংকে চিঠি দিয়েছে ঢাকা। এ জন্য বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বাকি প্রস্তুতি নিয়েছে সরকার। গতকাল সোমবার বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে সকালে নিজের ফেসবুক পেজে চীনের বসবাসরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা দেশে ফিরতে চান তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এদিন মন্ত্রিসভার নিয়মিত বৈঠকেও করোনাভাইরাসের প্রেক্ষিতে চীনে অবস্থানরত বাংলাদেশের নাগরিকদের সুরক্ষার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় পরিস্থিতি উত্তরণে কী কী করা যায়, তা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন। তার আলোকে আজ মঙ্গলবার এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে।

উল্লেখ্য, চীনের প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১০৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়াও প্রায় ৩ হাজার মানুষ এতে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য কমিশন। করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান শহর। সেখানে চার শতাধিক বাংলাদেশি আছেন। তাদের অনেকেই আতঙ্কিত হয়েছেন পড়েছেন। কেউ কেউ দেশে ফেরার আকুতিও জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা