,

আফগানিস্তানে ৮৩ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের গজনিতে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি যাত্রীবাহী বোয়িং বিমান বিধ্বস্ত হয়েছে। আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে মোট ৮৩ জন আরোহী ছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, ৮৩ আরোহী নিয়ে উড্ডয়ন শুরু করা বিমানটিতে কিছুক্ষণ পরেই আগুন লেগে যায়, এরপর এটি বিধ্বস্ত হয়। কারিগরী ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা দাবি করেছেন।

গজনি সিটি গর্ভনরের মুখপাত্র আরিফ নুরি বলেন, ‘আরিয়ানা আফগান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমান স্থানীয় সময় দুপুর ১.১০ মিনিটের দিকে গজনির দেহ ইয়াক জেলার সাদো খেল এলাকায় বিধ্বস্ত হয়।

বার্তা সংস্থা রয়টার্সকে অপর এক কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় কতজন হতাহত হয়েছেন তা অনুমান করা যাচ্ছে না।

যে অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি তালেবান নিয়ন্ত্রিত বলে এ খবরে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর