,

ভোটে থাকতে তাবিথের বাধা নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রিটটি সরাসরি খারিজ করে দেন।

তাবিথের আইনজীবী খায়রুল আলম চৌধুরী বলেন, ‘রিট আবেদনকারী তাবিথ আউয়ালের সিঙ্গাপুরের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্যাদি দিয়েছেন। নির্বাচনের মাত্র চার দিন বাকি আছে। এ অবস্থায় এই তথ্যের সত্যতা যাচাই সম্ভব নয়। এ ছাড়া যে প্রশ্ন উত্থাপন করা হয়েছে, তা নিয়ে নির্বাচনের পরেও আগ্রহী প্রার্থীর মামলা করার সুযোগ আছে। এ সব দিক বিবেচনায় নিয়ে আদালত রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন।’

তাবিথের সম্পদের তথ্য গোপনের খবর সম্প্রতি সংবাদমাধ্যমে এলে তার প্রার্থিতা বাতিল চেয়ে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দেন অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। অভিযোগ দেওয়ার পরও নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ না নেওয়ায় বিষয়টি নিয়ে গতকাল রোববার হাইকোর্টে রিট আবেদন করেন তিনি।

এ সময় সাবেক এ বিচারপতি বলেন, ‘সিঙ্গাপুরে তাবিথ আউয়ালের যে ব্যবসায়িক কোম্পানি আছে, সে কোম্পানির তথ্য তিনি হলফনামায় উল্লেখ করেননি। ফলে সম্পদের তথ্য গোপনের দায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে তিনি আর প্রার্থী থাকতে পারে না। রিটে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করা হয়েছে।’

বিচারপতি মানিক এর আগে সাংবাদিকদের বলেছিলেন, ‘সিঙ্গাপুরের কোম্পানি এনএফএম এনার্জির (সিঙ্গাপুর) তিনজন অংশীদারের একজন তাবিথ। কোম্পানিটির মূল্য দেখিয়েছে দুই মিলিয়ন মার্কিন ডলারের ওপরে। এটা বিশ্বের যেকোনো দেশের টাকার অর্থেই বেশ বড়। কিন্তু এই তথ্য তাবিথ তার হলফনামায় উল্লেখ করেননি। তার মনোনয়ন আইনত বাতিল হতে বাধ্য।’

রিট আবেদনে তাবিথের পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার, সরকারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

প্রসঙ্গত, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তাবিথ এফবিসিসিআই’র সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর ছেলে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর