,

রংপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় গ্রেপ্তার-৩

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীর চারতলা মোড়ে চাঁদা না দেয়ায় এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় মামলার ৬ দিন পর বদরগঞ্জ প্রতন্ত গ্রাম থেকে ঘটনার সাথে জড়িত ৩ আসামীকে গ্রেফতার করেছে আরপিএমপি কোতয়ালী থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, নগরীর কলেজ রোড বনানী পাড়ার হাফিজ মিয়ার ছেলে সুরুজ মিয়া (২৮), কালিম মিয়ার ছেলে বিকি মিয়া (২৮) ভ’ট্টু মিয়ার ছেলে রকি (২৭) । আজ সোমবার বিকেলে আরপিএমপি কোতয়ালী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি আব্দুর রশীদ।

ওসি বলেন, গত ২২ জানুয়ারী রংপুর নগরীর চারতলা মোড়ের বিকাশ ব্যবসায়ী রায়হানুল কবির ওরফে রিপনের কাছে ৫ হাজার টাকা এলাকার চিহিৃত সন্ত্রাসীরা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় ওই দিন রাতে মৎস্য ভবেন সামনে রাত ১১ টায় রিক্সআ থেকে নামিয়ে হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতারী মার ডাং করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তার্ত জখম করে। এ ঘটনার প্রতিবাদে ও আসামীদের গ্রেফতারের দাবিতে তাৎক্ষনিক বিক্ষোভ ও সড়ক অবরোধ করে ব্যবসায়ীরা। পরে পুলিশের হস্তক্ষেপে তা প্রত্যাহার করা হলেও কোন আসামী গ্রেফতার না হওয়ায় গত রবিবার দুপুর থেকে পুনরায় দোকানপাট বন্ধ রেখে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় দোকান মালিক সমিতি। পরে তার পিতা বাদি হয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

মামলাটি দায়েরের পর অধিক গুরুত্ব দিয়ে আমাদের চৌকস অফিসার এসআই খায়রুল ইসলামকে দায়িত্ব দেয়া হলে তিনি ও তার নেতৃত্বে একদল পুলিশ বদরগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। ওসি আরও বলেন, কোতয়ালী থানা পুলিশ মাদক এবং চাঁদা বাজদের নিমূল করতে বদ্ধ পরিকর। সেজন্য এই মামলাটি আমরা গুরুত্বের সাথে দেখিছি। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর