,

বিএনপি প্রার্থী নিজেই প্রতিপক্ষের অফিসে লাথি মেরেছেন : ওবায়দুল কাদের

news-image

নিউজ ডেস্ক : গতকালের সংঘর্ষ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভিডিও ফুটেজে যা আছে তাতে দেখা যায় বিএনপি প্রার্থী নিজেই প্রতিপক্ষের অফিসে লাথি মেরেছেন।

আজ সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, আমি মনে করি নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের কোনো সংঘর্ষ বা সংঘাত হয়নি। একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এটার ভিডিও ফুটেজ রয়েছে। ভিডিও ফুটেজে যেটা পাওয়া গেছে গুলিটা কোনো পক্ষ থেকে আসছে, তারপর অফিসে লাথি মারা এটিও ফুটেজে আছে। প্রতিপক্ষের অফিসে প্রার্থী নিজেই লাথি মেরেছে। সেটাও কিন্তু ফুটেজে আছে।

সেতুমন্ত্রী বলেন, এখানে নির্বাচন কমিশনের উচিত সঠিব তদন্ত করে সত্য উৎঘাটন করা। সত্য উৎঘাটন করে অপরাধ যারই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন নির্দেশ দিতে পারে।

গতকাল রবিবার দুপুরে রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের নির্বাচনী প্রচারণায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেশ কিছু সময় পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সংঘর্ষের মধ্যে এক সংবাদকর্মীসহ ডজনখানেক লোক আহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর