,

পুলিশের ধাওয়া, মাহেন্দ্র উল্টে চালক নিহত

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটায় পুলিশের ধাওয়া খেয়ে মাহেন্দ্র উল্টে চাপা পড়ে চালক আব্দুস সামাদ মোড়ল (৫৫) নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের থানার হারুন-অর-রশিদ কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ মোড়ল পাটকেলঘাটা থানার নগরঘাটা এলাকার বাসিন্দা। তিনি পেশায় মাহেন্দ্রচালক।

হারুন-অর-রশিদ কলেজ মোড় এলাকার বাসিন্দা সেলিম হোসেন জানান, সাতক্ষীরা থেকে মাহেন্দ্র নিয়ে যাত্রী না নিয়ে একা পাটকেলঘাটা ফিরছিলেন আব্দুস সামাদ। পথিমধ্যে বিনেরপোতা বাইপাস সড়কের সামনে থেকে ট্রাফিক পুলিশ তাকে দাঁড়ানোর সিগন্যাল দেয়। তবে সিগন্যাল অমান্য করে আব্দুস সামাদ মাহেন্দ্র দ্রুত চালিয়ে পাটকেলঘাটার দিকে চলে আসে। এ সময় পেছন থেকে ধাওয়া করে ট্রাফিক পুলিশের লোকজন।

দ্রুত গতিতে মাহেন্দ্র চালাতে গিয়ে হারুন-অর-রশিদ কলেজের পাশে এসে রাস্তার মধ্যে উল্টে যায় মাহেন্দ্র। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে চালক আব্দুস সামাদ ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, ‘স্থানীয়রা বলছেন পুলিশের ধাওয়া খেয়ে মাহেন্দ্র উল্টে চাপা পড়ে নিহত হয়েছেন চালক সামাদ। ঘটনাস্থলে রয়েছি। তদন্ত না করে এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে না।’

এদিকে, সাতক্ষীরা ট্রাফিক ইন্সপেক্টর কামরুল ইসলাম বলেন, ‘বিনেরপোতা বাইপাস সড়ক এলাকায় ট্রাফিকের কোনো সদস্য ছিল না। কারা ধাওয়া করেছে আমার জানা নেই। আর মাহেন্দ্রচালক সিগন্যাল অমান্য না করলে এমন দুর্ঘটনা হয়তো ঘটতো না।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা