,

কেউ যেন কাস্টমসে হয়রানির শিকার না হয় : অর্থমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : পণ্য আমদানির ক্ষেত্রে বিমানবন্দর, চট্টগ্রাম বন্দর কাস্টমসে কেউ যাতে হয়রানির শিকার না হয় সেই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২০ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাস্টমস কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এ আহ্বান জানান।

অর্থমন্ত্রী বলেন, বিমানবন্দর, মোংলা কিংবা চট্টগ্রাম বন্দরসহ দেশের প্রত্যেকটি বন্দরে আমদানি-রপ্তানি পণ্য যাচাই-বাছাইয়ের জন্য আমরা সকল শুল্ক স্টেশনে স্ক্যানার মেশিন বসাব। এর মাধ্যমে আমরা জানতে পারব সঠিক পণ্য আসছে কিনা।

তিনি বলেন, যখন বিভিন্ন পোর্ট দিয়ে পণ্য আমদানি করা হয়। তখন এক পণ্যের পরিবর্তে অন্য কোন পণ্য এল কিনা। অর্থাৎ কি ধরনের পণ্য এল সে বিষয়টি ভালো করে দেখা হবে। যদি সঠিক পণ্য আমদানি করা হয় তাহলে দেশ এবং দেশের মানুষ সবাই লাভবান হবে। এ বছর খুব বেশি ভালো রাজস্ব আদায় না হলেও গত ছয় মাসে আমরা ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছি। গত পাঁচ বছরে গড়ে ১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছি বলেও অর্থমন্ত্রী উল্লেখ করেন।

মুস্তফা কামাল বলেন, আমরা শুধু রাজস্ব আদায় করব সেটা নয়। আমাদের রাজস্ব আদায়ের পাশাপাশি জনগণের সেবা দিতে হবে। জনগণের সেবা দেওয়ার ক্ষেত্রে কোন ধরনের যেন ঘাটতি না হয় সে বিষয়টি খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, গ্রামে এবং শহরের কোন ধরনের বৈষম্য থাকবে না। আমরা বৈষম্য দূর করার জন্য কাজ করে যাচ্ছি। পিছিয়ে পড়া মানুষগুলোকে আমাদের এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, মানুষের মনে কাস্টমস নিয়ে এক ধরনের ভীতি রয়েছে। সাধারণ মানুষ মনে করে কাস্টমস মানেই সমস্যা। ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরির মাধ্যমে এই ভীতি দূর করার আহ্বান জানান তিনি।

টিপু মুনশি বলেন, আগের থেকে কাস্টমসে অনেক জটিলতা কমেছে। সামনে কাস্টমসের আরও জটিলতা কমে আসবে। আমি আগে যখন কাস্টমসে পণ্য খালাসের জন্য যেতাম তখন ৪২ জায়গায় স্বাক্ষর করতে হতো। এখানে এসে যেন কেউ ভোগান্তির শিকার না হয় সে বিষয়টি আপনারা খেয়াল করবেন।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড মসিউর রহমান, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আবুল হাসান মাহমুদ আলী ও এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা