,

আকাশে উড়বেন কঙ্গনা

news-image

বিনোদন ডেস্ক : এবার বিমানবাহিনীতে যোগ দিতে যাচ্ছেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত। তবে বাস্তবে নয়, নতুন একটি ছবিতে বিমানবাহিনীর এক সেনার চরিত্রে দেখা যাবে তাকে। ছবির নাম ‘তেজস’।

এ বছরের জুলাই থেকে শুরু হবে এর শুটিং। কঙ্গনা জানিয়েছেন, বিমানবাহিনী নিয়ে ছোট থেকে তিনি মুগ্ধ। বিমানবাহিনীর সেনাদের জন্য তার আবেগ কখনও গোপন রাখেন না, তাদের বীরত্বের কথা সবসময় মুক্তকণ্ঠে স্বীকার করেন।

তার মতে, বিমানবাহিনী ভারতকে আকাশপথে নিরাপদ রেখেছেন। ‘তেজস’-এ বিমানসেনা চালকের চরিত্র করার সুযোগ পেয়ে তিনি আনন্দিত। ছবিটি পরিচালনা করবেন সর্বেশ মেওয়ারা, প্রযোজক রনি স্টূ্ক্রওয়ালা।

কঙ্গনা বলেছেন, সেনার ইউনিফর্ম পরার জন্য উৎসুক হয়ে আছেন তিনি। এই পোশাক পরার সুযোগ পাওয়া তার জীবনের অন্যতম সেরা কৃতিত্ব হবে। চরিত্রটি ঠিকমতো তুলে ধরার জন্য শুটিং শুরুর আগে কঠোর প্রশিক্ষণ করবেন বলে তিনি জানিয়েছেন। এ জন্য পেশাদার প্রশিক্ষকের সাহায্য নেওয়া হবে বলে পরিচালক জানিয়েছেন তাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর