,

এবার কানাডাতেও চীনের করোনাভাইরাস

news-image

অনলাইন ডেস্ক : চীনের রহস্যময় করোনাভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত করেছে কানাডা। আক্রান্ত ওই রোগী একজন পুরুষ। তার বয়স ৫০ বছর।

নতুন এই করোনাভাইরাসে প্রথম কোনো রোগী কানাডায় সংক্রমিত হয়েছে বলে শনিবার শনাক্ত করে দেশটি। খবর রয়টার্সের

কানাডার সরকারি স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে গণমাধ্যমকে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত ওই রোগী চীনের উহান প্রদেশ থেকে ২২ জানুয়ারি টরোন্টোতে আসেন। তাকে একটি সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

টরন্টোর স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা ওই রোগীর সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিচ্ছেন। তিনি অন্য যাদের সঙ্গে বসবাস করেছেন তাদেরকেও পরীক্ষা করা হচ্ছে।

এ দিকে রোববার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে। এছাড়া চীনজুড়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় দুই হাজারে দাঁড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর