,

ইভিএম ও হামলাসহ নানা ঘটনা কূটনীতিকদের কাছে তুলে ধরলো বিএনপি

news-image

নিউজ ডেস্ক : ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার ও বিএনপির প্রার্থীদের ওপর হামলাসহ নানাবিধ বিষয় তুলে ধরতে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে দলটি। বৈঠকে ক্ষমতাসীন দলের পদে পদে আচরণবিধি লঙ্ঘনসহ নানা ঘটনা কূটনীতিকদের কাছে তুলে ধরে বিএনপি।

রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকের আয়োজন করা হয়। বিকেল ৪টা থেকে থেকে ঘণ্টাব্যাপী বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কানাডা, ভারত, ফ্রান্স, তুরস্ক, জার্মানী, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নসহ ২০ দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

বৈঠকে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিভিন্ন তথ্য-প্রমাণ দিয়ে ডকুমেন্টারি উপস্থাপন করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠক সূত্র জানায়, কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থীদের ওপর সরকারি দলের হামলা, হয়রানি, মামলা ও গ্রেপ্তারসহ নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিভিন্ন ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়। এছাড়া ইভিএম নিয়ে নিজেদের শঙ্কার কথাও তুলে ধরেন বিএনপি নেতারা।

তারা বলেন, ২০১৪ সাল থেকে আওয়ামী লীগ সরকার পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। এরই সর্বশেষ সংযোজন হচ্ছে ইভিএম। ইভিএম কেনায় নানা দুর্নীতির তথ্যও এসময় উপস্থাপন করা হয়।

বিএনপি নেতারা জানান, পার্শ্ববর্তী দেশের তুলনায় ১১ গুন বেশি দামে এই ত্রুটিপূর্ণ ইভিএম ক্রয় করা হয়। সারাবিশ্বে বিতর্কিত এই নির্বাচনি পদ্ধতি বাতিল করা হলেও সরকার নিজেদের স্বার্থে ইভিএম ব্যবহার করছে। ইভিএম জালিয়াতির বিভিন্ন দিক উল্লেখ করে সম্প্রতি চট্টগ্রাম-৮ আসনের নির্বাচনে অনিয়মের বিষয়গুলোকেও সামনে আনা হয়। এর মধ্যে মৃত, বিদেশে রয়েছেন এমন ভোটারদেরও ভোট নেওয়া হয়েছে বলে দাবি করেন নেতারা।

বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা তুলে ধরে বলা হয়- সরকার দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা রয়েছে সেই একই ধরনের মামলায় অন্যান্যরা সহজে জামিন পেলেও তাকে আটকে রাখা হয়েছে। বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা।

বৈঠকের পর দলের আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশে যা চলছে, সার্বিক প্রেক্ষাপট, সিটি নির্বাচনকে সামনে রেখে যেসব ঘটনা ঘটছে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। দেশের মানুষ অধিকারহীন অবস্থায় আছে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সাবিহউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ, অ্যাডভোকেট আসাদুজ্জামান, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী, জেবা খান, অনিন্দ্য ইসলাম অমিত ও ব্যারিস্টার মীর হেলাল প্রমূখ নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা