,

রাজধানীর গোপীবাগে সংঘর্ষে জড়ালেন তাপস-ইশরাক সমর্থকরা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গোপীবাগে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস এবং বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রবিবার দুপুর ১টার দিকে আর কে মিশন রোডে শুরু হওয়া এই সংঘর্ষে সময় টেলিভিশনের ক্যামেরাপারসনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

সংঘর্ষে ঢাকা দক্ষিণে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনও আহত হয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়েছে বলেও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। তবে কোন পক্ষ থেকে ফাঁকা গুলি ছোড়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

পরে দুপুর সোয়া ১টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তারা দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেন।

জানা গেছে, মতিঝিল এলাকায় প্রচারণা শেষে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক গোপীবাগের বাসায় ফেরার সময় পথিমধ্যে আওয়ামী লীগের মেয়র ও কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী ক্যাম্প থেকে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।

পরে ইশরাক সাংবাদিকদের বলেন, প্রচারণা শেষে বাসায় ফেরার সময় তারা অতর্কিত আমাদের ওপর হামলা করে। আমার এক কর্মীকে আটকে রাখে। তাকে উদ্ধার করতে গেলে ফের হামলা চালালে আমার নেতাকর্মীরা আমাকে আড়াল করে নিয়ে আসে।

তিনি বলেন, আমাদের ওপর মুহুর্মুহ ইটপাটকেল নিক্ষেপ করা হয়। আমার কয়েকজন কর্মীর মাথা ফেটে গেছে। হামলাকারীদের হাতে আগ্নেয়াস্ত্রও দেখেছি। জনগণ ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।

মতিঝিল থানার পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, প্রচারণার বিষয়ে পুলিশকে অবহিত করেননি বিএনপির মেয়রপ্রার্থী। এরপরও খবর পেয়ে তারা তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। কয়েকজন সামন্য আহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর