,

আসাম কেঁপে উঠল দফায় দফায় বিস্ফোরণে

news-image

নিউজ ডেস্ক : আজ ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সকালে ভারতের আসামে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কমপক্ষে ৪ জায়গায় নাশকতার চেষ্টা হয়েছে বলে জানা গেছে। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা গেছে, ডিব্রুগড়ে গুরুদ্বারের কাছে জঙ্গিরা প্রথম বিস্ফোরণ ঘটায়। এর কয়েক মিনিটের মধ্যেই আরও বিস্ফোরণ ঘটে চারাইডিও, দুলিয়াজান ও গ্রাহাম বাজারে।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা আসামজুড়ে। জানা গেছে, জঙ্গিরা গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে বিশাল পুলিশবাহিনী পাঠানো হয়েছে ঘটনাস্থলে।

আসামের ডিজিপি জানিয়েছেন, ‘ডিব্রুগড়ে বিস্ফোরণের বিষয়ে খবর পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। ঘটনায় কে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।’ প্রাথমিকভাবে সন্দেহ, বিস্ফোরণের পিছনে উলফার হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

জানা গেছে, বিস্ফোরণের তীব্রতা কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। তবে এই ঘটনার পরেই গোটা আসামজুড়ে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। প্রত্যেকটি জায়গায় ব্যাপক তল্লাশি শুরু হয়েছে। সূত্র: দ্য ইকোনমিক টাইমস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর