,

বস্তিবাসীকে উচ্ছেদ করা হবে না : তাবিথ

news-image

নিউজ ডেস্ক : কড়াইল বস্তিবাসীর উদ্দেশে ঢাকা সিটি উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, পুনর্বাসন ছাড়া বস্তিবাসীকে উচ্ছেদ করা হবে না।

তিনি বলেন, গুলশান-বনানীতে সবচেয়ে ধনীরা বসবাস করে তারপাশে কড়াইল বস্তিতে সবচেয়ে হতদ্ররিদ্ররা বসবাস করেন। ধনী দরিদ্রের এমন বৈষম্য থাকতে পারে না। তাই তাদের জন্য আগে দীর্ঘমেয়াদী পুনর্বাসন ব্যবস্থা করতে হবে।

আজ রবিবার সকাল পৌনে ১১টায় রাজধানীয় কাড়াইল বস্তি মোশাররফ বাজার গেট থেকে ১৭তম দিনের গণসংযোগের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তবিথ আউয়াল বলেন, সময় এসেছে রুখে দাঁড়ানোর জন্য। অনেক ভয়ভীতি আসবে। ভয়কে জয়কে ঐক্য হয়ে ব্যালটের মাধ্যমে জবাব দিবেন। নিজেদের উন্নয়নে ১ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিবেন।

তিনি বলেন, দুর্নীতি, দুঃশাসনের জবার ব্যালটের মাধ্যমে দিতে হবে। পরিবর্তনের সময় এসেছে। ১ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে হবে, খালেদা জিয়া মুক্তি পাবে।

গণসংযোগে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপি নেতা মো. শাহজাহান, খন্দকার আবু আশফাক, আহসান উল্লাহ হাসান, সাবেক এমপি শাম্মি আক্তার, জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাবেক সহ সভাপতি আলী আকবর চুন্নু, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলটন প্রমুখ।

এছাড়া ঢাকা উত্তর সিটি নির্বাচনে ১৯ নম্বর ওয়ার্ডে বিএনপি মনোনীত প্রার্থী ফারুক হোসেন ভুইয়া (ঠেলাগাড়ি মার্কা) ২০ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান বাচ্চু ( ব্যাডমিন্টন র‌্যাকেট মার্কা), ১০ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে বিএনপি মনোনীত প্রার্থী পেয়ারা মোস্তফা (গ্লাস মার্কা) অংশ নেন। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা