,

করোনাভাইরাস : বাংলাদেশিদের জন্য জরুরি হটলাইন

news-image

নিউজ ডেস্ক : চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সেখানে বাংলাদেশিদের জন্য জরুরি হটলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস।

শনিবার সামাজিকমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ওই স্ট্যাটাসে প্রতিমন্ত্রী জানান, বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসে হটলাইন খোলা হয়েছে। হটলাইন নম্বর (৮৬)-১৭৮০১১১৬০০৫। দূতাবাসের কর্মকর্তা খায়রুল বাসার এবং আসিফ হটলাইন দেখাশোনা করছেন। একই সঙ্গে বাংলাদেশিদের উইচ্যাট গ্রুপে অন্তর্ভুক্ত হয়েছেন।

তিনি আরও জানান, করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সেখানে বাসা থেকে কাউকে বাইরে বের হতে দিচ্ছে না চীন সরকার। এটি সতর্কতামূলক ব্যবস্থা। এ নিয়ে বিচলিত না হওয়ার পরামর্শ দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সবাইকে সরকারি নির্দেশ মেনে চলার আহ্বান জানান।

চীনের উহান শহরে আটকাপড়া ৪০০ বাংলাদেশি শিক্ষার্থী দেশে ফেরার আকুতি জানিয়েছেন। দেশে ফেরার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে তারা এ আকুতি জানান।

চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, উহান শহরে ৩০০ থেকে ৪০০ বাংলাদেশি শিক্ষার্থী আটকা পড়েছে। তাদের সহায়তা দিতে দূতাবাস কাজ করছে। বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আটকে পড়াদের সহযোগিতার জন্য একটি হটলাইন নম্বর চালু করেছে। নম্বরটি হল +৮৬১৭৮০১১১৬০০৫। নম্বরটি ২৪ ঘণ্টা খোলা থাকবে।

উহানে থাকা বাংলাদেশিরা জানিয়েছেন, সেখানকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন ৫০০ জনেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী। উহান থেকে বাস, ট্রেন ও বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বেশিরভাগ মানুষ ঘরে থাকছেন। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় খাবার সংকটেরও আশঙ্কা দেখা দিয়েছে। তবে করোনাভাইরাসে কোনো বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, চীনে করোনাভাইরাসে এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর