,

মজনুর ডিএনএ’তে ধর্ষণের আলামত মিলেছে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের দায়ে গ্রেপ্তার মজনুর ডিএনএ’তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উপ-মহাপরিদর্শক শেখ নাজমুল আলম।

শনিবার রাতে সিআইডির এই কর্মকর্তা জানান, ওই ছাত্রীর কাপড় থেকে সংগৃহীত দুটি আলামত ও মজনুর রক্ত প্রোফাইল করে পরীক্ষার মাধ্যমে ধর্ষণের আলামত পাওয়া যায়।

নাজমুল আলম বলেন, ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় মজনু সম্পৃক্ত। ইতোমধ্যে সিআইডি তাদের প্রতিবেদন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী ধর্ষণের শিকার হন। তিন দিনের মাথায় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মজনু নামের একজনকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয় তাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর