,

৩১ জেলে হত্যার আসামি ‌‘বন্দুকযুদ্ধে’ নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোরশেদ আলম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহত মোরশেদ বঙ্গোপসাগরের দস্যু। তার বিরুদ্ধে ৩১ জেলেকে পানিতে ফেলে হত্যা মামলাসহ দুই ডজনের বেশি মামলা রয়েছে।

আজ রোববার ভোরে উপজেলার বাণীগ্রাম লটমুণি পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। মোরশেদ আলম বাঁশখালী উপজেলার চাম্বল এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, ‘কিছুদিন আগে বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় ৩১ জেলেকে সাগরে ফেলে নির্মমভাবে হত্যা করে দস্যু মোরশেদ ও তার দল। এ ছাড়াও সাগরে দস্যুতার অভিযোগে বেশ কিছু মামলা আছে তার বিরুদ্ধে। আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে র‌্যাব। এক পর্যায়ে বাঁশখালীর বাণীগ্রাম লটমুণি পাহাড় এলাকায় তার দলের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে মোরশেদের মরদেহ পাওয়া যায়।’

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি থ্রি কোয়ার্টার গান, দুটি ওয়ান শুটারগান, ১৯ রাউন্ড গুলি ও তিনটি রামদা জব্দ করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা