,

করোনাভাইরাস : দার্জিলিংয়ে নজরদারি

news-image

অনলাইন ডেস্ক : চীনের প্রাণঘাতী করোনাভাইরাস সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এবার নেপালে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে। গত শুক্রবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, ৩২ বছরের এক নেপালি শিক্ষার্থী সম্প্রতি চীনের উহান থেকে দেশে ফিরেছেন। গলায় জ্বালাপোড়া ও শ্বাসযন্ত্রের সমস্যা নিয়ে ১৩ জানুয়ারি হাসপাতালে ভর্তি হলে জানা যায় যে তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

নেপালে ওই ব্যক্তির দেহে করোনাভাইরাসের সংক্রমণ মেলার পর ভারতের পশ্চিমবঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার পশ্চিমবঙ্গে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিংয়ের পাশাপাশি থাকছে চূড়ান্ত সতর্কতা।

এর মোকাবিলায় নেপাল থেকে দার্জিলিংয়ে ঢোকার রাস্তায় নজরদারি চালানোর জন্য নির্দেশনা জারি করেছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন কারণে প্রতিদিনই সড়ক ও আকাশপথে নেপাল-পশ্চিমবঙ্গে যাতায়াত করেন বহু মানুষ। সে কারণে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এর আগে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে ভারতের চারটি রাজ্যে ১১ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভাইরাসে আক্রান্ত হওয়ার ‘কিছু উপসর্গ’ তাদের মধ্যে দেখা দেওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়। এদের মধ্যে কেরালায় সাতজন, মুম্বাইয়ে দুজন এবং বেঙ্গালুরু ও হায়দরাবাদে একজন করে ব্যক্তির শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া গেছে। তারা সবাই সম্প্রতি চীন ভ্রমণে গিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর