,

বাংলাদেশের মোয়াজ্জেম আলী ও এনামুল হক পেলেন ভারতের পদ্ম পুরষ্কার

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের প্রয়াত কূটনৈতিক সৈয়দ মোয়াজ্জেম আলী। এছাড়া তৃতীয় সবোর্চ্চ পুরষ্কার পদ্মশ্রী পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন প্রত্নতত্ত্ববিদ এনামুল হক।

রবিবার ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই পুরস্কারের নাম ঘোষণা করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি জানিয়েছে, অন্যান্য বছরের মতো চলতি বছরেও মার্চ-এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে এই সম্মাননা পদক তুলে দেওয়া হবে।

এ বছর মোট ১৪১ জনকে পদ্ম সম্মান দেওয়া হচ্ছে। এবারের পুরস্কারের তালিকায় ৭ টি পদ্ম বিভূষণ, ১৬ টি পদ্মভূষণ এবং ১১৮ টি পদ্মশ্রী সম্মান অন্তর্ভুক্ত রয়েছে।

‘পদ্ম বিভূষণ’ ব্যতিক্রমী এবং বিশিষ্ট সেবার জন্য প্রদান করা হয়; উচ্চপদে বিশিষ্ট সেবার জন্য ‘পদ্মভূষণ’ এবং যে কোনও ক্ষেত্রে বিশিষ্ট সেবার জন্য ‘পদ্মশ্রী’ সম্মান প্রদান করা হয়। প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর