সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সময় বলে দিবে জাতীয় পার্টি কার সাথে জোট করবে : রাঙ্গা

news-image

রংপুর ব্যুরো : জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেছেন, ‘কারো বাধ্য নই যে আমাদেরকে কারো সাথে জোটবদ্ধ করতে হবে। সময় বলে দিবে আমরা কার সঙ্গে জোটবদ্ধ করব। সময় বলে দিবে আমাদেরকে কে ভালোবাসে আর কে কতটা আসন দেয়। তখন চিন্তা করব আমরা কার সঙ্গে জোট করব।’

আজ শনিবার বিকেলে রংপুরে শহীদ মোসলেম উদ্দিন ছাত্রবাস মাঠে মহানগর জাতীয় যুব সংহতির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামীলীগের উদ্দেশ্যে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘বন্ধুত্ব রাখতে চাইলে বন্ধুত্ব রাখেন। বৈরিতা চাইলে বৈরিতা করেন। শত্রুতা চাইলে শত্রুতা করেন। আমরা এখন কিছু বলব না। আমরা বন্ধুত্ব ধরে রাখতে চাই। জোট করে নির্বাচন করেছি। সেটা রক্ষা করতে চাই। যত পারেন দুর্নীতি করেন। দুর্নীতি করলে কি হয়, তার প্রমাণ বিএনপি।’

সম্মেলনে রংপুর মহানগর যুব সংহতির আহবায়ক শাহিন হোসেন জাকিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর জাপার সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসির প্রমুখ। সঞ্চালনা করেন মহানগর যুব সংহতির সদস্য সচিব আলাল উদ্দিন কাদেরী শান্তি।

সম্মেলন শেষে কাউন্সিলদের সর্ব সম্মতিক্রমে রংপুর মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি হিসেবে শাহিন হোসেন জাকির ও সাধারণ সম্পাদক আলাল উদ্দিন কাদেরী শান্তির নাম ঘোষণা করেন যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর শিকদার লোটন ও সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহাজাদা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী