সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাহাদুরপুরে কাপড়ের ঘরে মানবেতর জীবন যাপন

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের দক্ষিণ বীরাংগল গ্রামের নুরুজ্জামান চৌকিদার তার স্ত্রী আসমা বেগমকে নিয়ে কাপড় দিয়ে ঘর বানিয়ে মানবেতর জীবন যাপন করছেন।

নদীতে ঘর হারিয়ে তারা উপজেলার ধুরাইল ইউনিয়নের জালালপুর গ্রামের কামাল মাতুব্বরের জায়গায় অস্থায়ী এই ঘর তুলে বসবাস করে আসছেন।

জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের দক্ষিণ বীরাংগল গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের নুরুজ্জামান চৌকিদার তার স্ত্রীকে নিয়ে কাপড়ের ঘর বানিয়ে মানবেতর জীবন যাপন করছেন। নদীতে ঘর হারিয়ে তারা বসবাস করছেন একই উপজেলার ধুরাইল ইউনিয়নের জালালপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের কামাল মাতুব্বরের জায়গায়।

পরিবারের প্রধান নুরুজ্জামান দীর্ঘদিন অসুস্থ থাকায় তিনবেলা খাবারও ঠিকমতো খেতে পারছেন না পরিবারটি।

এ খবর জানতে পেরে শনিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুদ্দিন গিয়াস ও মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মাহমুদা আক্তার কণা, ইউপি সদস্য আইয়ুব আলী ফকির সরেজমিনে দেখার জন্য ঘটনাস্থলে যান।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুদ্দিন গিয়াস ঘর তুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুদ্দিন গিয়াস বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে এসেছি। এভাবে কাপড় দিয়ে ঘর বানিয়ে এই শীতে থাকা খুবই কষ্টকর। সামনে আবার ঝড়-বৃষ্টির দিন। তখন আরও সমস্যা হবে। তাই তাকে দ্রুতই তিন বান্ডিল টিন, ৯ হাজার টাকা দেওয়া হবে। এখানকার ইউপি সদস্য বাঁশ ও ঘরের জন্য মাটি দেবেন। আশা করছি দ্রুতই তাদের ঘরের ব্যবস্থা হবে।

সরেজমিনে আসা মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মাহমুদা আক্তার কণা বলেন, বর্তমান যুগে এই ভাবে বসবাস করা অসম্ভব ব্যাপার। আমিও তার ঘরের জন্য অর্থ দিয়ে সহযোগিতা করব।

অসহায় আসমা বেগম বলেন, নদীতে ঘর ভেঙে গেছে। ভিক্ষা করে যা পাই তা দিয়ে খাবারই হয় না। আর ঘর তোলার কথা তো ভাবতেই পারি না। তা ছাড়া আমার স্বামীর মানসিক সমস্যা থাকায় কোন কাজই করতে পারে না। এই শীতের মধ্যে বৃষ্টিতে ভিজে এখানেই থেকেছি। এখন ঘর হবে আমাদের, এর চেয়ে আনন্দ আর কি হতে পারে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী