,

ভাইরাসের মহামারী ঠেকাতে চীন ১০ দিনেই নতুন হাসপাতাল বানাচ্ছে

news-image

অনলাইন ডেস্ক : চীনে করোনাভাইরাসের সংক্রমণে প্রাণ হারিয়েছেন ২৬ জন। অসুস্থ হয়ে পড়েছেন শত শত মানুষ। মূলত উহান প্রদেশ থেকেই ছড়াচ্ছে ওই ভাইরাস। আক্রান্তদের চিকিৎসার জন্য উহান সেন্ট্রাল সিটিতে ১০ দিনের মধ্যে নতুন হাসপাতাল বানিয়ে ফেলা হচ্ছে। তার কাজ চলছে জোর গতিতে। ৩ ফেব্রুয়ারি নতুন হাসপাতালে চিকিৎসা শুরু হবে বলে আশা করা হচ্ছে।

এক ভিডিওতে দেখা গেছে, উহান সেন্ট্রাল সিটিতে হাসপাতাল নির্মাণে ব্যবহার করা হচ্ছে কয়েক ডজন ট্রাক। তার সঙ্গে রয়েছে মাটি খোঁড়ার যন্ত্র। হাসপাতালের আয়তন হবে ২৫ হাজার বর্গকিলোমিটার। তাতে একইসঙ্গে হাজার রোগীর চিকিৎসা দেওয়া হবে।

এর আগে ২০০৩ সালে সার্স ভাইরাসের মোকাবিলা করার জন্য বেইজিং-এর অল্প দূরে মাত্র এক সপ্তাহের মধ্যে নতুন হাসপাতাল তৈরি হয়েছিল। ২০০২-০৩ সালে ওই রোগে চীনের মূল ভূখণ্ডে মারা গিয়েছিলেন ৩৪৯ জন। হংকং-এ মারা গিয়েছিলেন ২৯৯ জন।
ইতিমধ্যে চীনের উহান-সহ মোট তিনটি শহরের প্রায় দু’কোটি মানুষকে শহর থেকে বের হতে নিষেধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। এমনিতেই এই সপ্তাহে চীনা নববর্ষ উপলক্ষে প্রচুর মানুষ ছুটি কাটাতে এদিক ওদিক যান। কিন্তু এইবার প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ভাটা পড়েছে সেই আনন্দ উদযাপনেও। সূত্র : দ্য ওয়াল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর