সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম ফজিলাতুন্নেছা চরিত্রে পূর্ণিমা

news-image

বিনোদন প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী অবলম্বনে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। এতে বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পূর্ণিমা। সম্প্রতি এর শুটিং শেষ করেছেন তিনি।

পূর্ণিমা বলেন, ‘এটা একটা ঐতিহাসিক চরিত্র। তবে এখানে আমার উপস্থিত খুবই কম পরিসরে। বঙ্গবন্ধুর যৌবনকালের সময়টুকুতে দেখা যাবে আমাকে। তিনি তখন বেশ জনপ্রিয় হয়ে উঠছেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সঙ্গে সারা দেশে আন্দোলন করে বেড়ান। আর আমি ঘর সামলাই। অল্প সময়ের হলেও খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র। এখানে আমাকে ইয়ং বয়স দেখা যাবে।’

‘চিরঞ্জীব মুজিব’ নির্মাণ করছেন জুয়েল মাহমুদ। এতে বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে আহমেদ রুবেলকে।

জানা গেছে, ছবির বাণিজ্যিক প্রদর্শন ও বিজ্ঞাপন প্রচার থেকে যত আয় হবে তা পুরোটাই জমা হবে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে। হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিতব্য ‘চিরঞ্জীব মুজিব’র পৃষ্ঠপোষক হিসেবে আছে সিকদার গ্রুপ, পাওয়ারপ্যাক হোল্ডিংস লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা