,

শুরু হয়েছে ৩ দিন ব্যাপী মনোমোহন ও আফতাব উদ্দিনের মিলন মেলা

news-image

সঞ্জয় শীল, নবীনগর  : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সাতমোড়া ও শিবপুরে শুরু হয়েছে (২৫-২৬-২৭ জানুয়ারী) ৩ দিন ব্যাপি উপমহাদেশের মর্হষি সাধক কবি, মলয়া গানের জনক, সর্ব্ব ধর্ম মিশনের অধ্যাত্বিক গুরু মনোমোহন দত্ত এবং ওস্তাদ আফতাব উদ্দিন খাঁ’র জন্মবার্ষিকী ও মিলন মেলা। ধর্ম-বর্ণ নির্বিশেষ সকলের পদচারণায় মুখরিত হয়ে উঠছে সাতমোড়ার মনোমোহন দত্তের আনন্দ আশ্রম ও শিবপুরে ওস্তাদ আফতাব উদ্দিন খাঁ’র মাজার প্রাঙ্গণ। ভক্তদের বরণ করে নিতে বেশ কয়েক দিন ধরেই চলছিল জন্মোৎসব ও মিলন মেলার নানা প্রস্তুতি।

দেশ বিখ্যাত গায়কদের কন্ঠে থাকছে মলয়া গান ও অমিয় বাণীর জলসা। আগত ভক্তদের ও মিলন মেলার নিরাপত্তার জন্য থাকছেন আইন শৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ । তাছাড়া সাতমোড়া আনন্দ আশ্রম ও শিবপুর ওস্তাদ আফতাব উদ্দিন খা’র মাজার কর্তৃপক্ষ জানিয়েছেন, আগত ভক্তদের আপ্যায়ণ ও আহারের জন্য থাকছেন স্বেচ্ছাসেবকগণ এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে আগমনের জন্য আমন্ত্রণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা