,

নোরা ফাতেহির এক গানে চুলের জন্য আড়াই লাখ রুপি!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের দর্শকনন্দিক নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী নোরা ফাতেহি ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার ‘গারমি’ গানের মাধ্যমে ঝড় তুলেছেন। এতে তার নাচে মুগ্ধ হয়েছেন দর্শক। কিন্তু নাচের পাশাপাশি লুকের বিষয়েও বেশ সচেতন ছিলেন এই মডেল অভিনেত্রী। গতকাল মুক্তি পাওয়া এই সিনেমায় তার চুলের স্টাইলের জন্য খরচ হয়েছে আড়াই লাখ রুপি! সম্প্রতি সর্বভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্যটি জানিয়েছেন নোরা।

তিনি বলেন, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি ছবির দৃশ্যধারণ হয়েছে দুবাইতে। সেখানে আমি এবং আমার রূপসজ্জা বিশেষজ্ঞ মার্সেলো একটি প্রতিষ্ঠানের খোঁজ পাই। যখন গারমি গানটির কাজ করি, তখন আমার চুলের পনিটেইল করিয়েছি। কারণ আমি শুরু থেকেই চেয়েছিলাম গানটিতে যাতে আমাকে ভিন্ন এক লুকে দর্শকরা দেখতে পান। আমি চেয়েছিলাম এমন একটি পনিটেইল, যা খুব ঘন এবং লম্বা হবে। যেহেতু এই ছবিতে আমার পাশাপাশি আরও অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, তাই তার লুকের সঙ্গে যেন আমার বেশ পার্থক্য থাকে।’

পর্দায় নোরার চুলের যে পনিটেইল দেখা গেছে, তাতে প্রায় ৫০০ গ্রাম অন্য চুল ব্যবহার করা হয়েছে। রেমো ডি সুজার পরিচালনায় নির্মিত এই ছবিতে আরও অভিনয় করেছেন- বরুণ ধাওয়ান, প্রভুদেবা, পুণিত পাঠক, রাঘব জুয়াল, অপরশক্তি খুরানা, শক্তি মোহন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর